কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

৭ মে ২০২৫ ০৫:৪৮ এএম ২৮ Views Admin User
কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর ডোবা থেকে মেহনাজ অনু নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মেহনাজ অনু (৩) নাকঝাটিয়া মজুমদার বাড়ির মহিন উদ্দিন মজুমদারের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) দুপুরে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা-মা ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার সন্ধান চেয়ে লাকসাম থানায় জিডি করেন শিশুর বাবা। এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন অনেকে। সে সময় শিশুটির সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। সন্ধান দাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন অনুর পরিবার।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে নাগঝাটিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে ৩০০ গজ দক্ষিণে একটি পরিত্যক্ত ডোবায় নিখোঁজ শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এক মহিলা। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।