দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
মেহেরপুরের গাংনীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুরের গাড়াডোব গ্রামের শাহিন আলী (২৫), আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাসচালক জামাল হোসেন (৪০)।
নিহতদের পরিবার জানায়, নিহত শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।