পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে আনবেন না : শিক্ষা উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে আনবেন না। আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের পর্যায়ে থাকবে। সেই রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আনব না। সকল ছাত্রের প্রতি যে দায়িত্ব সেটা আমরা পালন করব।
সোমবার (২৩ জুন) দুপুরের দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন, রিসার্চ ফেয়ার এবং অ্যাকাডেমিক এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষকদের উদ্দেশ্য করে ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কেউ যদি মনে করে আমি রাজনীতি করব। অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে চলে যান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আপনি ছেড়ে দেন। কারণ রাজনীতিতে যোগ্য লোকের দরকার আছে। সেখানেও আপনি সম্মান পাবেন। কিন্তু পঙ্কিল রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনবেন না। এ হচ্ছে আমাদের আহ্বান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলো রাজনৈতিক সরকার আসবে তারা বিষয়গুলোকে বিবেচনায় আনবে।
নিজের শিক্ষকতা জীবনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি ৪০ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছি। আমি কখনো ফাঁকি দেইনি। সবসময় নীতিবান শিক্ষক হিসেবে আদর্শ ধারণ করতে চেষ্টা করেছি, সব সময় পারিনি, কিন্তু করেছি। কিন্তু যখনই আমি দেখেছি, আমারই বন্ধু-বান্ধব টিচার্স লাউঞ্জে বসে। তাদের ৩০/৪০টা ক্লাস নেওয়ার কথা। তার মধ্যে তারা ৪/৫টা ক্লাস নিচ্ছে। পরে তারা বাকী ক্লাস নিচ্ছেন না। ছাত্র প্রতিনিধি এসে যখন বলছেন যে, ম্যাডাম বা স্যার আপনাদের ক্লাস আছে। তখন বলে বসো গিয়ে, আমি আসছি। আরও ১০-১৫ : শিক্ষা উপদেষ্টা