পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান
ইরান শিগগির পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও অধ্যাপক ফোয়াদ ইজাদি।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান এতদিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে। কারণ দেশটি এনপিটি চুক্তির সদস্য। কিন্তু এ সহযোগিতার কোনো বাস্তব লাভ ইরান পায়নি।
তিনি বলেন, চুক্তির ১০ নম্বর ধারা অনুযায়ী যে কোনো দেশ নিজের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। ইরানও সে পথেই হাঁটতে পারে আগামী কিছু দিন বা সপ্তাহের মধ্যে।