ফি দিলেও হয়নি ফরম পূরণ, পরীক্ষা অনিশ্চিত মোশাররফের

২৪ জুন ২০২৫ ০৯:৫৭ এএম ৭ Views Admin User
ফি দিলেও হয়নি ফরম পূরণ, পরীক্ষা অনিশ্চিত মোশাররফের

কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে মেধাবী এক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষার ফি দিলেও তার ফরম পূরণ সম্পন্ন হয়নি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মোশাররফ হোসেন। তিনি রাজীবপুর সরকারি কলেজের মানবিক শাখার আসন্ন এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ফি নির্ধারণ করা হয় ২ হাজার ৩৬৫ টাকা। মোশাররফ হোসেন ওই টাকা পরিশোধ করলেও তার ফরম পূরণ হয়নি।

ভুক্তভোগী মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, আমরা ছয় বন্ধু একসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিয়ে রসিদ কলেজে জমা দিই। আমাদের কাছে থাকা অতিরিক্ত দুটি রসিদ কলেজের সহকারী অফিস সহায়ক শাজাহান নিয়ে নেন। বিপত্তি দেখা দেয়, যখন আমরা কলেজে অ্যাডমিট কার্ড নিতে যাই।