যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

২৪ জুন ২০২৫ ০৯:৫৪ এএম ৬ Views Admin User
যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছে চীন।

মঙ্গলবার (২৪ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলেছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার ঘোষণার পর এ চীন এ মন্তব্য করেছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৪টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়।