সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৭ মে ২০২৫ ০৫:৪৪ এএম ১১ Views Admin User
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা20

Shares


মোহাম্মদ তাজুল ইসলাম। পুরোনো ছবি

X


মোহাম্মদ তাজুল ইসলাম। পুরোনো ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন- মো. তাজুল ইসলামের শ্যালক ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম, তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজকরা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাদের শাহীন এবং কাওছার আহমেদ।